মতলব দক্ষিণ ব্যুরো
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মতলব বাজারে অভিযান চালিয়েছেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত। সোমাবার (১২ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মতলব বাজারের সিএনজি স্ট্যান্ড, মাছ বাজার, রথ বাজার, কাপড় পট্টি, মনোহরী পট্টি, ফল পট্টিসহ বিভিন্ন অলি-গলিতে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে জরিমানা করা হয়নি, তবে সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য সরকারের দেয়া বিধিনিষেধগুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তিনি স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক ব্যবহার করে সরকারের দেয়া নিয়ম অনুযায়ী দোকান-পাট খোলা ও বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীদের।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব বাজার ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।
১৩ জুলাই, ২০২১।
