মতলব দক্ষিণ ব্যুরো
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মতলব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিউমার্কেটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯টি পদের মধ্য ২টি পদে অর্থাৎ সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মো. সফিকুল ইসলাম ৪৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নরেশ চন্দ্র সাহা ২৪ ভোট পেয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হন ৩ জন। তারা হলেন- কামাল বেপারী ৫৭ ভোট পেয়ে প্রথম, মো. শাহআলম ৫৫ ভোট পেয়ে দ্বিতীয় ও মো. মহসীন সরকার ৫২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
নির্বাচনের দায়িত্বে ছিলেন লক্ষী নারায়ন সাহা (প্রধান নির্বাচন কমিশনার), সহকারী নির্বাচন কমিশনার বদিউর রহমান, বিপুল সাহা, আজগর প্রধান ও আনিসুর রহমান।
