মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার সদরে অবস্থিত মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা গত ২১ অক্টোবর বিকেল ৩টায় বাজারের গাউছিয়া মার্কেটে অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ কাজী নাসির উদ্দিন আহমেদ। সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ভৌমিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক সরকার।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান রেজাউল করিম, মতলব পৌরসভার প্যানেল মেয়র মো. আবুল পারভেজ, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব থানার এসআই ফরিদ, বাজারের ব্যবসায়ী শংকর রাও নাগ, আবুল কালাম মিয়াজী, এসএম সেলিম, মো. শাহ গিয়াস, রাধা কৃষ্ণ সাহা, আবদুল লতিফ প্রধান, এমএ আজিজ বাবুল, বিল্লাল হোসেন ফরাজী, শোয়েব আহমেদ সরকার, ভিপি জাকির, মজিবুর রহমান সরকার প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. মনির হোসেন বেপারী, মো রফিকুল ইসলাম, আবদুল মতিন পাটোয়ারী, কোষাধ্যক্ষ আলহাজ মো. শহিদুল্লাহ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মদন মোহন সাহা, হিসাব নিরীক্ষক গোলাম সারওয়ার সেলিম, সাংস্কৃতিক সম্পাদক অজিত সরকার, সহ-প্রচার সম্পাদক বলাই সাহা, সদস্য মো. রুহুল আমিন, সফিকুল ইসলামসহ কর্মকর্তা, সদস্যবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা নির্বাচনী বিষয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
Post navigation
