মতলব বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহণ


মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিরা শপথের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ করেন। গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এ দায়িত্ব গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান ইউএনও ফাহমিদা হক। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সমিতি সূত্র জানায়, গত ৪ জানুয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামি তিন বছরের জন্য কাজী নাসির উদ্দিন আহম্মেদ সভাপতি, ফয়সাল সরকার সাধারণ সম্পাদক, মজিব সরকার, মো. হান্নান ও চন্দন সাহা সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজির প্রধান, হিসাব নীরিক্ষক সম্পাদক সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মহসিন, ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মো. দাদন ফরাজী, কোষাধ্যক্ষ মো. কামাল বেপারী, প্রচার সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক অজিত সরকার, সদস্য পদে মো. শাহ্জালাল, সঞ্জয় ঘোষ, মেহেদী দেওয়ান, মো. সিরাজ মিয়াজী, মো. রাসেল, মো. শাখাওয়াত হোসেন ও মো. ডালিম নির্বাচিত হন।