
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের দারুস সালাম কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাজি আতাউর রহমান মুন্সি (আবুল মুন্সির) স্ত্রী কাজী হাবিবা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলুমুড়াস্থ দারুস সালাম কমপ্লেক্সের মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কাজী হাবিবা খাতুন রোববার সন্ধ্যা ৬টায় ঢাকা নর্দান হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মরহুমা মৃত্যুকালে স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযায় ইমামতি করেন সাইফুজ্জামান।
জানাযায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশার মিয়াজী, ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নুর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির গাজী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি. আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, আওয়ামী লীগ নেতা শাহজান হাওলাদার সাজু, বাবুল চৌধুরী, জামাল গাজী, সমাজসেবক সেলিম খান, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মজিবুর রহমান খান, ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান পাটওয়ারী ও মহসিন মৃধাসহ শাহমাহমুদপুর ও আশিকাটিসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী, রাজনীতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবুল মুন্সির স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছন আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আ. হান্নান খান মিলন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
