মতলব বাজার শাহী জামে মসজিদে ডালাই উপলক্ষে মিলাদ

 

গতকাল মঙ্গলবার মতলব বাজার শাহী জামে মসজিদের ৬ তলাবিশিষ্ট ভবনের বেইজ ডালাই করা হয়। -ইলশেপাড়

মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব বাজার শাহী জামে মসজিদের নির্মিতব্য ৬ তলাবিশিষ্ট ভবনের বেইজ ডালাই উপলক্ষে গতকাল মঙ্গলবার ১১ টায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মজিদের খতিব আলহাজ মাও. কবির আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য প্রকৌশলী সলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শহিদ উল্লাহ মজুমদার মসজিদ নির্মাণ কমিটি আহ্বায়ক মো. ফারুক সরকার, সদস্য এসএম সেলিম, আমির খসরু, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।