মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদের নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। সোমবার (১২ অক্টোবর) মুন্সিরহাট বাজারের বিভিন্ন বিভিন্ন দোকানে এবং আশপাশের এলাকায় নৌকা মার্কার ভোট চান পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।
এর আগে মুন্সিরহাট হাফিজিয়া এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ অংশগ্রহণ করেন। তিনি আগামি ২০ অক্টোবরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মতলবের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি অনুরোধ জানান।
এ সময় তার সাথে ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির খাঁন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, যুবলীগ নেতা মোশারফ হোসেন হাজরা, জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা গাজী, ছাত্রলীগ নেতা টুটুল পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় বিএইচএম কবির আহমেদকে স্থানীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
১৩ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব মুন্সিরহাটে পৌর মেয়র লিটনের নেতৃত্বে নৌকার ব্যাপক গণসংযোগ
Post navigation
