স্টাফ রিপোর্টার
চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের সহ-সভাপতি রো. বিশ্বজিৎ সাহার ঠাকুরমা ও পুরাণবাজারের ব্যবসায়ী জহরলাল সাহার মা বাসনা বালা সাহার শ্রাদ্ধানুষ্ঠান মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে। চাঁদপুর পুরাণবাজারস্থ ঘোষপাড়ার সুনীল ঘোষের বাড়িতে ঐ শ্রাদ্ধানুষ্ঠান ও পারলৌকিক ক্রিয়াদি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাসনা বালা সাহা গত ২৮ সেপ্টেম্বর তার একমাত্র ছেলে জহরলাল সাহার ঘোষ পাড়াস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে বাসনা বালা সাহা একমাত্র ছেলে, ৪ মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। পরে চাঁদপুর পৌর মহাশ্মশানে তাকে দাহ করা হয়।
১৩ অক্টোবর, ২০২০।
