মতলব রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাস

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রোটা. শ্যামল চন্দ্র দাসকে মনোনীত করা হয়েছে। গত ৬ অক্টোবর বিকেলে ক্লাবের সাপ্তাহিক সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, মতলব রোটারী ক্লাবের সভাপতি রোটা. আব্দুল হাইয়ের অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি রোটা. শ্যামল চন্দ্র দাস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে চলতি বছরের দায়িত্ব পালন করবেন।
এদিকে, ভারপ্রাপ্ত সভাপতি রোটা. শ্যামল চন্দ্র দাসকে ক্লাবের সভায় সব কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
৮ অক্টোবর, ২০২০।