মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের নির্বাচন পরিচালনার জন্য মতলব পৌর যুবলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ অক্টোবর) বিকালে মতলব ঘোষপাড়াস্থ নৌকার প্রার্থীর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী। বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার।
আরো বক্তব্য রাখেন পৌর যুবলীগের সহ-সভাপতি জাবেদ ছিদ্দিক, পৌর প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হাজরা, ক্রীড়া সম্পাদক আহসান হাবীব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন প্রধান, যুবলীগ নেতা সোহেল সরকার, আরিফ চৌধুরী, ওয়ার্ড যুবলীগ নেতা শাহিন সরকার, সুমন প্রধান, মো. মুজিবুর রহমান, আবুল হাসনাত খোকা, কাউছার আহমেদ, সাগর মোহাম্মদ, মাছুদ রানা, বিল্লাল গাজী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় মতলব পৌর যুবলীগ ও ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ অক্টোবর, ২০২০।
