মতলব রোটারী ক্লাবের সভাপতি আব্দুল হাই চেয়ারম্যানের ইন্তেকাল

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মতলব রোটারী ক্লাবের সভাপতি, সাপ্তাহিক দিন বদলের আলোর সম্পাদক ও প্রকাশক, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, শাহাজউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রোটারিয়ান আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা আজ শনিবার সকাল ১০টায় ঢাকার পলওয়েল সুপার মার্কেটে এবং দ্বিতীয় জানাযা বাদ আসর নিজ গ্রাম পুটিয়াতে অনুষ্ঠিত হয়।
রোটারিয়ান আব্দুল হাই তার বাবার নামে এলাকায় শাহাজউদ্দীন ফাউন্ডেশন নামে ট্রাস্ট গড়ে শিক্ষা ও স্বাস্থ্যসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অবদান রেখে গেছেন।

১২ সেপ্টেম্বর, ২০২০।