মতলব সরকারি ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা


মতলব দক্ষিণ বুরো
মতলব দক্ষিণ উপজেলায় মতলব সরকারি কলেজে দুই দিনব্যাপী শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় ওই কলেজের মিলনায়তনে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আল আজাদ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মো. কাওছার রসিদ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজটির স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, স্টাফ কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাহনাজ পারভীন কাকলী এবং অধ্যাপক ও আবৃত্তিকার আইনুন্নাহার কাদরী, অধ্যাপক ফেরদৌস আরা, অধ্যাপক উম্মে সালমা, অধ্যাপক সেলিনা হক বিথী, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মো. মনিরুজ্জামান, অধ্যাপক মাওলানা জাকির হোসেন, অধ্যাপক রিফাত সুলতানা ও স্টাফ কাউন্সিলের অর্থ সম্পাদক অধ্যাপক মো. সোহরাব হোসেনসহ কলেজের আরও বেশ কয়েকজন অধ্যাপক।
আয়োজকরা জানান, কলেজটির দুশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।