মতলব দক্ষিণ ব্যুরো
মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার ৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শারমিন আক্তার, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির। স্বাগত বক্তব্য রাখেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান খান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের মেলার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে প্রদর্শন এবং প্রধান অতিথিকে গার্ড অব অর্নার প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, মেলার প্রবীণ সদস্য দিজেন দাস, আব্দুল কাইউম খান, ফারুক বিন জামান, তরুন সদস্য এসএম সেলিম, গোলাম মোস্তফা, আইনুন নাহার কাদরী, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক রেদওয়ান আহমেদ জাকিরসহ মেলার বিভিন্ন পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
এদিকে মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সকাল ১০টায় স্মৃতিফলক উন্মোচন করেন মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলু।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার ৫০ বছর পূর্তি উৎসব উদ্বোধন
Post navigation
