মতলব দক্ষিণ ব্যুরো
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে ৫১ বছর পূর্তি উৎসব গতকাল মঙ্গলবার কচি-কাঁচা প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এ দিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কচি-কাঁচার মেলার পতাকা উত্তোলন করেন মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলু। এরপর মেলার ভাইবোনরা শপথ গ্রহণ করে। শপথ পরিচালনা করেন মেলার বোন মেহতাজ জামান মম।
মেলার তরুণ সদস্য কামরুল হাসান নিপুর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলু। আলোচনায় অংশগ্রহণ করেন তরুণ সদস্য নূসরাত ফারহানা বিনতু, আ. সোবহান, ফারুক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, প্রবীণ সদস্য ফারুক বিন জামান। আরো বক্তব্য রােেখন মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক আইনুন্নাহার কাদরী, মেলার উপদেষ্টা দিজেন দাস, বিমল সাহা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনা মজুমদার, তরুণ সদস্য এসএম সেলিম, নাজমুল আহসান খোকন, ক্ষিতিশ চন্দ্র সরকার, নেছার উদ্দিন, যুগ্ম-আহবায়ক ফাহিম হাসান প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য র্যালি মতলবের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫১ বছর পূর্তি উৎসব
Post navigation
