মদনা হাতেখড়ি শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের পূর্ব মদনা হাতেখড়ি শিক্ষালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল ৪টায় বিদ্যালয়ের মাঠে পুরস্কার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইব্রাহিম শেখ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহিদ শেখের সভাপতিত্বে এবং মো. মনির শেখের পরিচালনায় প্রধান আলোচক ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন শেখ।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা আক্তার, ইউনিয়ন যুবলীগের সদস্য জাহিদ হাসান টিটু।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আওলাদ, সজিব, খালেদা বেগম, মাসুম, আবিরসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী। উল্লেখ্য, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ কলম ও খাতা প্রদান করা হয়।