
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এক হতভাগ্য স্বামী। একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই সর্বস্তরের মানুষের কছে তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্য আবেদন জানানো হয়েছে।
উত্তর ইচলী গাজী বাড়ির মৃত মুজাম্মেল হোসেন গাজী ও মৃত সুলতানা বেগমের মেয়ে তাসলিমা আক্তার প্রায় ১৪ বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাসলিমা আক্তারের ৪ বছর বয়সী একমাত্র শিশু কন্যাটি মায়ের শয্যাপাশে বসে কাঁদছে। তাসলিমা আক্তারের স্বামী আইনজীবী সহকারী হিসেবে কর্মরত। দীর্ঘদিন ঢাকা অর্থপ্যাডিস্ক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তািসলিমা আক্তার স্বামী-সন্তান নিয়ে জিটি রোড দক্ষিণ শেখ বাড়িতে বসবাস করছেন।
তাসলিমার স্বামীর পক্ষে এখন চিকিৎসার অর্থ যোগানো কষ্টসাধ্য হয়ে পরেছে। তাই তিনি সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। জনতা ব্যাংক ষোলঘর শাখার সঞ্চয়ী হিসাব নং- ০১২০২১১১০৩৯৪। বিকাশ, নগদ ও ডাচ বাংলা নং- ০১৮১৪৮৪৮২৯৬
