মমরুজকান্দি সপ্তগ্রাম উবিতে ১ম পূনর্মিলনী

শিক্ষিত জাতিই পারে একটি আদর্শ ও উন্নত দেশ গড়তে
….. অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি


মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। গত বুধবার জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৯ সালের সকল ব্যাচের ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজন করা হয় পূনর্মিলনী অনুষ্ঠানটি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. সামছুল আলম মোহন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল প্রমুখ।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম পাঠানের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সোহেল রানা এবং নাজনীন আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক প্রধান শিক্ষক রাধেশ্যাম রায়, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম পাটোয়ারী, পুলিশ ইন্সপেক্টর আহসান হাবিব, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভঁইয়া, দাতা সদস্য ফজলুল হক, বিশিষ্ট শিল্পতি কাজী মোজাম্মেল হক, উদযাপন কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন বিএসসি, ইঞ্জিনিয়ার তোফায়েল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মো. জামাল হোসেন।
অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, একটি শিক্ষিত জাতিই পারে একটি আদর্শ ও উন্নত দেশ গড়তে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সময়ের সিঁড়ি বেয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি গৌরবময় ২৭ বছর উদযাপন করছে। সেই সঙ্গে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করবে।
তিনি বলেন, এ স্কুলের স্মৃতি জীবনে কোনোদিন ভুলতে পারব না, ভোলা যায় না। আমরা যখন সবাই একত্রিত হই তখন মনে হয়, এই বুঝি আমরা আগের বয়সে, আগের জীবনে ফিরে গেলাম। অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ায়, তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মামুন, প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে দর্শক স্রোতা। এর আগে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মসজিদ ভবন, চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আইসিটি ক্লাস রুম ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।