
প্রেস বিজ্ঞপ্তি
গতকাল সোমবার উদয়ন শিশু বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মরহুম কামরুজ্জামান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের সাধারণ সম্পাদক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষকম-লী, শিক্ষার্থী ও অভিভাবক সহ প্রায় ৬শ’ জন স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় অধ্যক্ষ মরহুম কামরুজ্জামান চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আব্দুল মোমেন, প্রধান শিক্ষক নাজমুন নাহার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. মাহমুদুল হাসান। দোয়া অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে মরহুম কামরুজ্জামান চৌধুরীর আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
- Home
- প্রথম পাতা
- মরহুম কামরুজ্জামান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
Post navigation
