স্টাফ রিপোর্টার
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা প্রবাসী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ’র বাবা মরহুম জামাল উদ্দিন শেখের রুহের মাগফেরাত কামনায়
কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে মরহুম জামাল উদ্দিন শেখের নিজ বাড়িতে এই দোয়ার আয়োজন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়ার আয়োজনে মোনাজাত পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. হেলাল আহমাদ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মাও. খাজা আহমাদ, শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম মুফতি আবদুর রহমান সিরাজী, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি এ কে মোখতার হোসাইন, সাধারণ সম্পাদক এইচ এম নিজাম, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাও. আব্দুল গাফফার, পৌর সভাপতি শাহীন খান, সাধারণ সম্পাদক মাও. ইমরান হোসাইন, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, পৌর সহ-সভাপতি মাও. নেয়ামত উল্লাহ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. রাহাত খান, মোহাম্মদ তানভীর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মরহুমের অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯ জুলাই, ২০২১।
