
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে
প্রেস বিজ্ঞপ্তি
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যে পালিত হলো এবারের আন্তর্জাতিক নারী দিবস ২০২০। এ উপলক্ষে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল গতকাল রোববার চাঁদপুর বাবুরহাট মুক ও বধির বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, সুইড বাংলাদেশ (বুদ্ধি প্রতিবন্ধী স্কুল) এর ছাত্র-ছাত্রী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে।
এছাড়া স্ট্র্যান্ড রোডস্থ কোর দ্যা জুট ওয়াকার্সের কার্যালয়ে বয়স্ক নারী ও শিশুদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ, চশমা প্রদানসহ ছানিপড়া ৪৮ জন রোগীকে বিনামূল্যে চোখে লেন্স প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ছানি অপারেশন করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের পাশাপশি বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশে চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অন্যতম আন্তর্জাতিক সাহায্য সংস্থা ঙৎনরং ওহঃবৎহধঃরড়হধষ ইধহমষধফবংয এর সহযোগিতায় ন্যাশনাল চাইল্ডহুড প্রকল্পের আওতায় উক্ত কার্যক্রমের মাধ্যমে ৪৩৮ জন শিশু এবং ৪১৭ জন নারীকে দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয় এবং ৪৮ জন ছানী রোগীকে বিনামূল্যে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) শামীম খান, মেডিকেল অফিসার ডা. মো. হানিফুর রহমান, ডা. এ টি এম তামজিদুল ইসলাম সজয় ও সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ১৩৯ মিলিয়ন নারী অন্ধত্বের শিকার এবং শিশুদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী শিশু। এছাড়া বাংলাদেশের অন্ধত্বের প্রিভিলেন্স পুরুষের (১.০৬%) তুলনায় নারীদের (১.৭২%) বেশি লক্ষ্যনীয়। উল্লেখ্য, বর্তমান সমাজে নারীরা দেশমাতৃকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, প্রযুক্তিসহ উন্নয়নমূলক খাতসমূহে নারীদের অবদান ক্রমবর্ধমান রয়েছে। তথাপিও আমাদের সমাজের নারীরা তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসের আজকের এ প্রতিপাদ্য বিষয়টি খুবই বাস্তবসম্মত। পিছিয়ে পড়া নারীদের চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করনে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল বদ্ধপরিকর। চক্ষু চিকিৎসার খরচ মেটানোর জন্য অনেক ক্ষেত্রে নারীরা পরিবারের অর্থনীতি থেকে প্রয়োজনীয় সংকুলান না পাওয়ার কারণে এবং যাতায়াত খরচ বেশি হওয়ার কারণে প্রায়শঃই নারীরা চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সর্বোপরি নিরক্ষরতা, অসচেতনতা এবং চক্ষু চিকিৎসার ফলাফল সম্পর্কে অজ্ঞতার কারণেই নারীরা চক্ষু চিকিৎসা সেবায় পিছিয়ে পড়ছে। এ সমস্যা থেকে উত্তরনের লক্ষ্যে এবং সমাজে চক্ষু চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
চক্ষু চিকিৎসা সেবায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বিনামূল্যে নারীদের দৃষ্টিশক্তি পরীক্ষা আয়োজন করার জন্য জেলা সমাজসেবা কর্তৃপক্ষ এবং ঙৎনরং ওহঃবৎহধঃরড়হধষ ইধহমষধফবংয-কে মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
