নবাগত জেলা প্রশাসককে
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের সভাপতি বেগম অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূইয়া। রোববার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কক্ষে এই শুভেচ্ছা জানানো হয়।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং সেবার পরিধি সম্পর্কে নবাগত জেলা প্রশাসক ও সভাপতিকে জানান হাসপাতালের ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রিশন) শামীম খান। জেলা প্রশাসক হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর ও মো. আল আমিন।
৪ জানুয়ারি, ২০২১।
