মাসিক সংগীতানুষ্ঠান ২৪ নভেম্বর সংগীত নিকেতনের ‘সুরসভা’

স্টাফ রিপোর্টার
আগামি ২৪ নভেম্বর চাঁদপুর সংগীত নিকেতনের নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান ‘সুরসভা’ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় সংগীত নিকেতনের কোড়ালিয়া রোডস্থ নিজস্ব ভবনের চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে চলতি মাসের সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়–য়া ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। সুরসভায় সংগীত পরিবেশন করবেন জোসেফ কমল রড্রিক্স, করিম হাসান খান ও স্বপন কুমার দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সুরসভার আহ্বায়ক দীপক চক্রবর্তী ও সদস্য সচিব রিয়া চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন।