
স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগানে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গতকাল বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় নৃত্যাঙ্গন ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির পৃথক দু’টি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টায় নৃত্যাঙ্গনের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন ও নৃত্যাঙ্গনের সভাপতি প্রফেসর রণজিৎ কুমার বনিক।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া কিরন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আমির উদ্দিন ভূইয়া মন্টু, সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব মৃনাল সরকার, মিডিয়া পরিষদের সদস্য সচিব কেএম মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম ইউনুছ উল্লাহ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার ও সাধারণ সম্পাদক তপন সরকারের হাতে অতিথিরা বিজয় মেলার স্মারক ক্রেস্ট তুলে দেন। নৃত্যাঙ্গনের নৃত্যানুষ্ঠানে রুমা সরকার, শাওন সাথী মজুমদার ও গীতি সানন্দ অথৈর নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে গীতি সানন্দা অথৈ, নীলা, রুপা, মিমি, অংকিতা, রাত্রী, তামান্না, মেধা, অথৈ, পারমিতা, হৃদয়, তীর্থ, মিতু, রাজনন্দিনী, অহনা, প্রান্তিকা, নিধা, স্বপ্ন, নিটল, মেঘলা ও রিয়া। সহযোগিতায় ছিল শাহআলম, মৃনাল সরকার, সুজয় চৌধুরী লিটন, জন্টু দে, শৈকত মজুমদার সিজার, আমিন, নয়ন, কনিকা রায়, আকলিমা শিউলি, নাহিদা রহমান সেতু।
এর আগে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিশু শিল্পী বাদল, তাকওয়া, তাজ, ফারিয়া, নৃত্য পরিবেশন করে তাজ, তাকওয়া, ফাহিয়া, মেনোকা, রমা ও আলিফ। কবিতা আবৃত্তি করে মাইশা ও আনিশা। যন্ত্র সংগীতে ছিলেন খোকন দাস, শুভ দাস, পরিমল দাস নুপুর ও দিলীপ দাস।
অনুষ্ঠানের শুরুতে বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ উপজেলা শিল্পকলা একাডেমি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার হাতে বিজয় মেলার স্মারক ক্রেস্ট তুলে দেন।
