মুক্তিযুদ্ধের বিজয় মেলায় দর্শক মাতালো লতিকা নৃত্যালয়, সাহিত্য মঞ্চ, উদয়ন ও রক্সির সাংস্কৃতিক সংগঠন

স্টাফ রিপোর্টার
মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গতকাল শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার লতিকা নৃত্যালয়, নাচের নতুনত্বে বিজয় মেলার দর্শকদের মাতিয়েছে। ডা. শুভ দাসের নৃত্য পরিচালনায় ১৯৪৭ থেকে ১৯৭১ প্রেক্ষাপট তুলে ধরে তাদের অনুষ্ঠানের সূচনা করেন।
সূচনার আগে লতিকা নৃত্যালয়ের শিল্পীদের হাতের বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ ও মাঠ মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক পরিরষদের আহ্বায়ক তপন সরকার। লতিকা নৃত্যালয়ের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান বিজয় মেলায় আগত দর্শকদেরকে মুহিত করে তোলে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া পরিষদের সদস্য সচিব কে.এম মাসুদ, সিগমা মাসুদ ও সুমনা বেগম। লতিকা নৃত্যালয়ের নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডা. শুভ দাস, দীপা দাস, অরুনি, রুম্পা, তৃষ্ণা, মানসী, সিথি দেবনাথ, রাফী, দেবশ্রী সেন প্রমুখ।
লতিকা নৃত্যালয়ের পরে সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় দ্বিতীয় সাংস্কৃতিক পরিবেশন করে উদয়ণ সংগীত বিদ্যালয় পুরাণবাজারের শিল্পীরা। উদয়ন সংগীত বিদ্যালয়ের শিল্পীদের মাঝে বিজয় মেলার সম্মানা ক্রেস্ট তুলে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মহাসচিব হারুন আল রশীদ, মাঠ মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরন, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, নাট্য পরিষদের সদস্য সচিব এম.আর ইসলাম বাবু, স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব অভিজিৎ রায়সহ আরো অনেকে।
উদয়ন সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাসের সার্বিক তত্ত্বাবধানে আভা রায় অপুর নৃত্য পরিচালনায় ও অঞ্জনা সাহার সঞ্চালনায় সংগীত পরিবেশন করে ছবি ঘোষ, রাজিব সাহা, দেবলিনা দাস, অপর্না দে, প্রীতি সাহা, দীপা সাহা। নৃত্য পরিবেশন করে কান্তা দাস, জয়শ্রী দে, পুজা সাহা, কথা সাহাসহ আরও অনেকে। আবৃত্তি পরিবেশন করেন খোকন মজুমদার। যন্ত্রসংগীতে ছিলেন মাদব কুন্ড, ধিমান বনিক ও অর্পনা দে।
সবশেষ রাত ৯টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনা রক্সি মিউজিক্যাল ব্র্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সাহিত্য মঞ্চের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠিত হয়।