
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এএম জহিরুল হায়াত যোগদান করেছেন। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহকারী পরিচালক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বদলি হওয়ার কারণে মতলব উত্তরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এএম জহিরুল হায়াত।
গত বৃহস্পতিবার দুপুরে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও সহকরী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারী নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন। এএম জহিরুল হায়াত ১১ ডিসেম্বর মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
উল্লেখ্য, এএম জহিরুল হায়াত রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। সরকারি বিশেষ প্রশিক্ষণে তিনি ইংল্যান্ড সফর করেন।
ইউএনও জহিরুল হায়াত সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
