মুক্তিযুদ্ধের বিজয় মেলায় চাঁদপুর ড্রামার ‘ফেরারী নিশান’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গতকাল রোববার নাট্য পরিষদের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন চাঁদপুর ড্রামার পরিবেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ফেরারী নিশান মঞ্চস্থ হয়েছে। নাটকের নির্দেশনায় ছিলেন মুজিবুর রহমান দুলাল।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুজিবুর রহমান দুলাল, পরিমল দাস নুপুর, কে.এম মাসুদ, এ.কে আজাদ, পলাশ মজুমদার, আনোয়ার হোসেন, কৃষ্ণ গোপাল সরকার, শংকর রায়, অভিজিৎ সরকার, ইশতিয়াক মাসউদ, মানিক পোদ্দার, খায়রুজ্জামান পিপল, সুকুমার দাসসহ আরো অনেকে। আবহাওয়া সংগীতে ছিলেন অনন্ত দত্ত ও আলোক নিয়ন্ত্রণে মান্নান চিশতী।
নাটক শুরুর আগে বিজয় মেলার পক্ষ থেকে চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন, মহাসচিব হারুন আল রশীদ, মাঠ মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরনসহ অতিথিরা চাঁদপুর ড্রামার কর্মকর্তাদের হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।