মুক্তিযুদ্ধের বিজয় মেলার অগ্রগতি পরিদর্শনে মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ

স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগানকে নিয়ে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা গৌরবের ৩০ বছর পূর্তি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরের চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গত সোমবার দুপুরে মেলা মাঠের প্রস্তুতি ও অগ্রগতি সরজমিনে দেখতে মেলা মাঠ পরিদর্শনে যান মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ।
পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা দাঁড়িয়ে আছি চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী আউটার স্টেডিয়ামে। মুতিযুদ্ধের বিজয় মেলার কার্যক্রম দেখতে এলাম। চাঁদপুরবাসীর প্রাণের মেলা ১৯৯২ সাল থেকে শুরু করে ২৯ বছর আমরা অতিবাহিত করে ৩০ বছরে পদার্পণ করেছি। এতদিন বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে উৎসুক দর্শকের স্থান সংকুলান না হওয়ার কারণে স্বাধিনতার স্বপক্ষের সকলের মতামতের ভিত্তিতে আমরা চাঁদপুর আউটার স্টেডিয়ামে এ বছরের মেলার কার্যক্রম করছি। আমরা দাঁড়িয়ে আছি চাঁদপুরবাসীর প্রাণের মেলা বিজয় মেলার মঞ্চে। এ মেলার কার্যক্রমের মূল নায়ক হারুন আল রশিদের নেতৃত্বে এ মেলার কার্যক্রম চলছিল। ৩০ তম মেলার উদ্বোধন হবে চাঁদপুর মুক্ত দিবস ৮ ডিসেম্বর। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ১৮ নভেম্বর মেলা মাঠের কাজের শুরু হয়ে ইতিমধ্যে মেলা মাঠের কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়ে গেছে। এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলার নতুন ভেন্যু হিসাবে চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ, মহাসচিব হারুন আল রশিদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিত রায়, মিডিয়া পরিষদের সমন্বয়কারি এসএম সোহেল, স্মৃতি সংরক্ষণ পরিষদের সমন্বকারি শাহরিয়ার পলাশসহ আরো অনেকে।

০১ ডিসেম্বর, ২০২১।