সজিব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মিজির কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মৈশাদী গ্রামস্থ মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় তিনি মরহুমের স্ত্রী চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহনাজ রহমানের ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন ও কুশলাদি বিনিময় করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য রাকিব উদ্দিন জুয়েল ঢালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, সহ-প্রচার সম্পাদক মনিরুল গাজী, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, সাবেক সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন, ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সাইদুল ইসলাম স্বপন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাদ খানসহ চাঁদপুর জেলা উপজেলা আওয়মী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন শ্রেণির নেতাকর্মী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
০৫ সেপ্টেম্বর, ২০২১।
