স্টাফ রিপোর্টার
মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন ১৯ জেলে আটক, ৩২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৩টি মাছ ধরার নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করেছে নৌ থানা পুলিশ। গত রোববার মধ্য রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত পুলিশ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জেলেরা হলেন- বরগুনা জেলার মো. নবিন, নোয়াখালি জেলার কামাল, সিরাজ, ভোলা জেলার কালু, হামিদ মোল্লা, রাজরাজেশ^র ইউনিয়নের আক্তার ঢালী, নাজমুল হোসাইন, শাহজালাল, আমান উল্লাহ দেওয়ান, রাকিব ঢালী, আল আমিন, খোরশেদ আলম, আবদুল আজিজ, এনায়েত উল্ল্যাহ, মো. সৈয়দ মোল্লা, আমান উল্লাহ, হাইমচর উপজেলার শাকিল মিয়া, হেলাল খান ও শরীয়তপুর জেলার খোরশেদ আলম।
চাঁদপুর নৌ-থানা পুলিশ জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইলিশ শিকাররত অবস্থায় ৩২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৯ জেলেকে আটক করা হয়। এছাড়া ৩টি জেলে নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর নৌ-থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নৌ সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আটক ১৯ জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
১২ অক্টোবর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মেঘনায় মা ইলিশ ধরায় ১৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ
