ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

 

 

 

ফরিদগঞ্জ ব্যুরো

২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারো মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজনের লক্ষ্যে সোমবার (১১ অক্টোবর) ফরিদগঞ্জ পৌরসভার মেয়র কার্যালয় উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে উপস্থিত উদযাপন পরিষদের সদস্যদের ব্যাপক আলোচনা ও তাদের সিদ্ধান্ত মোতাবেক আগামি ২৫ নভেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত করোনার কারণে সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে, মোট ২১ দিনব্যাপী ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা করার সিদ্ধান্ত হয়।

এসময় সভায় বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন, এম আলী আহম্মেদ, সফর আলী, পৌর ডেপুটি কমান্ডার আব্দুস সামাদ, মো. আছান আলী, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল মিজি, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রহমান পরান, কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, আবুল হাসেম প্রমুখ।

১২ অক্টোবর, ২০২১।