মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমির হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পূর্বে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ মাইকিং কার্যক্রম শুরু হয়। বেড়ি বাঁধের উপর মাইকিং করতে দেখা যায।
মাইকিংয়ে বলা হয়, আগামি বৃহস্পতিবার (২৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমির হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
ঐ উচ্ছেদ কার্যক্রম পরিচালনার আগে অবৈধ স্থাপনা ও ইটসহ অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্য মালিকদের অনুরোধ করা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক মালামাল ও স্থাপনা অপসারন সহ নিলামের ব্যবস্থা করা হবে। এ সময় কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। অনুরোধক্রমে মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, চাঁদপুর।
মো. মামুন হাওলাদার জানান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষার জন্য উচ্ছেদ অভিযান চালানো হবে। এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
২০ জুন, ২০২১।
