মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের চলতি মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন


মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ২০২০ সেচ মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১ জানুয়ারি সকালে উদামদী পাম্প হাউসে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে সেচ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল।
অ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা একজন উন্নয়নের নেত্রী। শেখ হাসিনা দশ বছরে যে হারে উন্নয়ন করেছেন তার অধিকাংশ উন্নয়ন দেশের গরিব মেহনতী মানুষের জন্য করেছেন। গ্রামের হতদরিদ্র বয়স্ক, বিধবা থেকে শুরু করে কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর ছিল বলেই আজ গ্রামের প্রতিটি পথে প্রান্তরে উন্নয়নের মহারথী চলমান রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা গ্রামের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। যার প্রতিটি কথা এবং চিন্তা চেতনা গ্রামের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে। প্রকল্পের উন্নয়নের জন্য সরকার আর্থিক বরাদ্দ দিয়েছে। অচিরেই এর সুফল কৃষকরা পাবে। প্রকল্পের ধান আমাদের চাহিদা মিটিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। প্রকল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে সজাগ হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিক উল্লাহ, মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, ওসি মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাজা আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিউদ্দিন সফি, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, বিআরডিবি’র সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিরাজ খালিদ, আওয়ামী লীগ নেতা শরীফ দর্জি, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমুখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।