মানিক দাস
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিগত ২৬ বছরের মতো এ বছরও ২৭তম বিজয় মেলার কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার দুপুরে মেলা মাঠের কার্যক্রম পরিদর্শন করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ ওয়াদুদ। মেলা মাঠ পরিদর্শনকালে তিনি মেলাটিকে সার্বিকভাবে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে মেলার কর্মকর্তাদের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন বিজয় মেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারসহ আরো অনেকে।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ২৭ বছরে এসে দাঁড়িয়েছে। ১ নভেম্বর থেকে এ বিজয় মেলা উদযাপনের লক্ষ্যে চাঁদপুরের প্রতিষ্ঠিত লাকি ডেকোরেটর মাধ্যমে মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। আগামি ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হবে। ২৭তম বিজয় মেলার ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধক থাকবেন চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ।
এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৫০টির মতো সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৭তম বিজয় মেলার কাজ শুরু হয়েছে।
- Home
- প্রথম পাতা
- মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ মুক্তিযুদ্ধের বিজয় মেলার কার্যক্রম ও মাঠ পরিদর্শন
Post navigation
