মেয়র প্রার্থী আক্তার মাঝির ৩নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের পুরাণবাজারের ৩নং ওয়ার্ডে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৩নং ওয়ার্ডের বটতলা, দাসপাড়া, পাটওয়ারী পোল, ডিপকল পাটওয়ারী বাড়ি, ভূঁইয়া বাড়ি রোড, জাফরাবাদ, দোকানঘর, আলম মোল্লার বাড়ি, ইউসূফ কোম্পানীর মোড় ও লোহারপুল এলাকায় আক্তার হোসেন মাঝি ধানের শীষ মার্কা নিয়ে গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, পুরাণবাজার ৩নং ওয়ার্ড এলাকা সারাদিন ঘুরলাম। এই এলাকার চিত্র দেখলে মনে হয় না এলাকায় কোনো উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন কথা এলাকাবাসী বলেছে। আমি নির্বাচিত হতে পারলে এ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করব। আগামি ১০ অক্টোবর সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।
তিনি আরো বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের মাঠে আইন সবার জন্য সমান রাখতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভোটে যেনো কোন ধরনের কারচুপি না করতে সেদিকে খেয়াল রাখতে হবে। ১০ অক্টোবর ভোট কেন্দ্রে শক্ত অবস্থানে থাকতে হবে। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। গণসংযোগ ও পথসভায় বিএনপির পৌর মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির নেতা মিজান পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারী, জেলা যুবদল নেতা শাহজালাল শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নু খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান সোহাগ, শাকিল প্রমুখ।
১ অক্টোবর, ২০২০।