মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের শোক


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল।
তিনি এক শোকবার্তায় বলেন, শফিকুর রহমান ভূঁইয়া আমাদের সকলের কাছে শফিক ভাই নামেই পরিচিত। গত শুক্রবার ভোর ৫টার সময় চাঁদপুর শহরের নতুনবাজারস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শফিক ভাই আগামি ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
শফিক ভাই আগেও চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে রহমত দান করুন।