মৈশাদীতে আ.লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা গত শনিবার বিকেলে ইউনিয়নের হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহালম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, এ ইউনিয়নে অনেকেই দলীয় মনোনয়ন চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাকেই নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তাই মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সব ভেদাভেদ ভুলে আপনাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আপনারা কোন ব্যক্তির নয়, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীর জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতিক নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা পরীক্ষিত সৈনিকের হাতে এবার নৌকা পেয়েছি। কারণ, এই ইউনিয়নটি গত কয়েকবার আওয়ামী লীগের চেয়ারম্যান থেকে বঞ্চিত। তাই সব মতভেদ ও দুঃখ-কষ্ট ভুলে নৌকার বিজয়ের জন্য কাজ করবেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম পাটওয়ারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বোরহান বেপারী, সাইদুল ইসলাম স্বপন, মো. ওমর ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান খান বাবলু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহেদা বেগম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আনজুম তমাল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. ওহাব, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ বিল্লাল গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ দাস, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

২৫ অক্টোবর, ২০২১।