মাহফুজ মল্লিক
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে গত বৃহস্পতিবার পর্যন্ত ৭ জন মনোনয়ন পত্র উত্তোলন করছেন।
তারা হলেন- মিরান হোসেন মিয়াজি (গ্রাম বাইশপুর, বর্তমান কলাদী), মো. জাহাঙ্গীর মোল্লা (দিঘলদী), ঘন শ্যাম চন্দ্র বিশ্বাস (কলাদী), মো. জসিম উদ্দিন মিয়াজী (বাইশপুর, বর্তমানে চরমুকুন্দী), আল- মহসীন প্রধান (বাইশপুর), মো. সফিকুল ইসলাম মল্লিক (ঢাকিরগাঁও) ও মো. নাজমুল হক সরকার (কলাদী)।
মনোনয়নপত্র দাখিল করছেন বলে- মহসীন প্রধান, জসিম উদ্দিন মিয়াজী, সফিকুল ইসলাম মল্লিক ও ঘন শ্যাম বিশ্বাস। বিদ্যালয়ের অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আগামি ১০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ২১ থেকে ২৫ অক্টোবর, যাচাই-বাছাই ২৫ অক্টোবর, প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ অক্টোবর, আপিল ২৭ অক্টোবর, আপিল শুনানি ২৮ অক্টোবর, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৩১ অক্টোবর। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪শ’ ১৩ জন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন।
২৫ অক্টোবর, ২০২১।
