মৈশাদীতে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
ইউপি সচিব আবু বকর মানিরে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, ইউনিয়ন পরিবার-পরিকল্পনা পরিদর্শক রাবেয়া রনি পাল, উপজেলা তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম মিয়াজী, মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রাশেদ জাহান তুষার, শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. গোলাপ হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, এসডিএফের সমন্বয়ক শফিকুল ইসলাম, উপজেলা তথ্য আপার সহকারী রাজিয়া আক্তার শান্তি, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের দপ্তর সম্পাদক মো. শিহাবউদ্দিন পাটওয়ারী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য পারহানা ইভা, প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, ইউপি সদস্য কালাম বেপারী, মো. বজলুল গনি জিলন, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার, সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা বেগম প্রমুখ।
এ সময় মৈশাদী ইউনিয়নের এসডিএফের সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তর কর্মকর্তা বক্তব্য রাখেন।
সভায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, মৈশাদী ইউনিয়নকে চাঁদপুরের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়া হবে। এ ইউনিয়নের সবাইকে মাদককে না বলতে হবে। যে কোন মূল্যে মৈশাদীকে মাদকমুক্ত করা হবে, মাদকের বিরুদ্ধে মৈশাদীতে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে মৈশাদীতে মাদকের বিরুদ্ধে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা চাঁদপুরের সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ পর্যন্ত মাদক সেবনের ও বিক্রির দায়ে অনেককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

০৯ সেপ্টেম্বর, ২০১৯।