
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তারুণ্যের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে সংগঠনের সভাপতি ওমর ফারুক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আহাদুজ্জামান বিজয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. আজিজ, হামানকর্দ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মৈশাদীর প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান প্রমুখ।
