স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক ও মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো. আজাদ খানের উদ্যোগে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (বঙ্গবন্ধু সড়ক) মৈশাদী হামানকর্দ্দী ঈদগাঁ ময়দান থেকে আলম খান বাড়ি পর্যন্ত সড়কটি মেরামত করা হয়েছে।
রাস্তাটি বৃষ্টিতে নষ্ট হওয়ায় ও সাধারণ মানুষের চলাচলের অনুপোযোগী হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। পথচারী ও এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটির সংস্কার করে দেন মৈশাদীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজাদ খান।
আজাদ খানের উদ্যাগে রাস্তাটি মেরামত করায় এলাকাবাসী আজাদ খানকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৩১ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মৈশাদী ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের উদ্যোগে রাস্তা মেরামত
Post navigation
