
বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমিতে
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী ছাতা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সচিব আবু বকর মানিক, বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল হক, প্রভাষক খান এম জাহিদ, মাও. আ. রউফ খান, আজহার উদ্দিন, লাফিজা লুবাবা, সাজিদা আক্তার, রোকশানা আক্তার, আবু সালে, আল আমিন, উম্মে হাবিবা, ¯œীগ্ধা চক্রবর্ত্তী, হ্যাপী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় উদ্বুদ্ধ করার জন্য বলেন, আগামিতে যারা মেধা তালিকায় প্রথম হবে তাদের প্রত্যেককে একটি করে সাইকেল দেয়া হবে।
