নূরে আলম খান
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, বাবুরহাট-মৈশাদী তালতলার দিকে সড়কটির অবস্থান। বাবুরহাট কলেজ সংলগ্ন সড়কটির দু’পাশে পুকুর থাকায় ঘূর্ণিঝড় বুলবুলের সময় অতিবৃষ্টির কারণে সড়কটির দু’পাশে ফাঁটল ধরেছে। যে কোন সময় সড়কটি পুকুরে বিলীন হয়ে যেতে পারে।
এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ঐ এলাকার স্কুল-কলেজের হাজার-হাজার ছাত্র-ছাত্রী ঐ রাস্তায় যাওয়া-আসা করে। সড়কটি যদি ভেঙ্গে যায় তাহলে ঐ এলাকার লোক-জনের চলাচলে বিঘ্ন ঘটবে।
তাই এলাকাবাসীর দাবি পৌরসভা, জেলা পরিষদ বা স্থানীয় সরকার বিভাগ যেন দ্রুত সড়কটির সংস্কার করে। দ্রুত সংস্কার না করলে যেকোন সময় তা’ পার্শ্ববর্তী পুকুরে বিলীন হয়ে যাবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মৈশাদী-বাবুরহাট কলেজ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
