মোহনপুরে গুলিবর্ষণ এবং বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে মোহনপুরে গুলিবর্ষণ এবং বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মোহনপুর আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। মুদাফর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মোহনপুর লঞ্চঘাট হয়ে মুদাফর মাদরাসা এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধে শ্যাম সাহা, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন, মোহনপুর ইউপি কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সহ-সভাপতি হুমায়নু কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, মোহনপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মানছুরা হাওলাদার, সাধারণ সম্পাদিকা লাভলী বেগম।
সমাবেশে বক্তারা গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতেই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে।
এ সময় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, কাজল খালেদ, দুলাল, আব্দুস সামাদ, মোহনপুর ইউপি কৃষক লীগের সভাপতি এবাদুল হক মৃধা, যুবলীগ নেতা ইসমাইল হোসেন মিয়াজি, গাজী শামিম, মারুফ মৃধা, উজ্জলসহ মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ ফেব্রুয়ারি, ২০২১।