যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বাদ যোহর যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকিরের ব্যবস্থাপনায় শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়াা ও মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মুফতি জাফর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বন্ধুকসী, জেলা জাতীয় পার্টি নেতা স্বপন দেওয়ানসহ প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। মিলাদ শেষে মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।
১৪ জুলাই, ২০২১।