রাজরাজেশরে ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ^র ইউনিয়নে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ জুলাই) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি হযরত আলী বেপারী।
সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি শাজাহান মোল্লা, ইউনিয়নের মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী গাজী, সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধানিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ানসহ আরো অনেকে।
উল্লেখ্য, রাজরাজেশ^র ইউনিয়নে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়।
১৪ জুলাই, ২০২১।