নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি)
সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, যুবদলকে জেলায় যে দিক নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী উপজেলা যুবদলের কমিটি গঠন করে একটি আন্দোলনমুখী যুবদল গঠন করতে হবে। সদর উপজেলা যুবদলের উদ্দেশে বলেন ইউনিয়ন যুবদল কমিটি গঠন করার সময় যেন কোন স্বজনপ্রীতি না করে ত্যাগী নেতা-কর্মীদের কে যেন কমিটিতে স্থান দেওয়া হয় এই ত্যাগী কর্মীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।
জেলা যুবদলের উদ্দেশে বলেন, ইউনিয়ন কমিটি গঠনের সময় মনিটরিং করতে হবে যাতে করে ত্যাগী নেতাকর্মীরা যেন কমিটি থেকে বাদ না যায়। ইউনিয়ন কমিটিগুলো পুনর্গঠনের পর সম্মেলনের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য পরামর্শ দেন।
অনুষ্ঠানের প্রথমেই জেলা যুবদলের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সরওয়ার গাজীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম নজুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মানিকুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ বাহার।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ গাজী, নজরুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক, জিয়াউর রহমান টিটু, জুলহাস আহমেদ জুয়েল, হাসান আল রিয়াদ, মহসিন খান, ।বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন আক্তার হোসেন বকাউল, শাহাদাত হোসেন বাবলু, হুমায়ুন কবির, মজিবুর রহমান, দীন মোহাম্মদ, ফরিদ আহমেদ বেপারী, জাহাঙ্গীর সরদার, মহসিন মিজি, হারুন পাটোয়ারী, শহীদ বেপারী, হারুন গাজী, আলমগীর হোসেন ঢালী, বিল্লাল গাজী, আবুল হাসেম চোকদার, সালাউদ্দিন মৃধা প্রমুখ।
পরিচিতি ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
২০ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- যুবদলের কমিটি হবে ত্যাগী ও পরীক্ষিত নেতা দিয়ে ………..শেখ ফরিদ আহমেদ মানিক
