স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা যুবলীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভুইয়া।
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান মোল্লা, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, রিপন ভদ্র, সোহাগ পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হাওলাদার, সম্পাদক মজিবুর রহামান, সাবেক সাংগঠনিক ফারুক হোসেন ভুইয়া, জেলা হকার্স লীগের সভাপতি রিপন মজুমদার, পৌর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সদস্য আমির হোসেন, বিল্লাল মাঝি, মানিক মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
