রঘুনাথপুরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন রঘুনাথপুর খন্দকার মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল বেপারী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল গাজী, সাংগঠনিক সম্পাদক মো. আজিজ খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ, আওয়ামী লীগ নেতা মো. হাবিব খান, কাউছার আলম, হাবিব হোসেনসহ খেলোয়াড় ও স্থানীয়রা।
খেলায় অংশ নেয় ইব্রাহিম মর্টস স্পোর্টিং ক্লাব ও রঘুনাথপুর বাংলা ভয়েস স্পোর্টিং ক্লাব। রঘুনাথপুর বাংলা ভয়েস স্পোর্টিং ক্লাব কে ১-০ গোলে হারিয়ে ইব্রাহিম মটরস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। রেফারির দায়িত্ব পালন করেন রাশেদ মিজি।

২২ সেপ্টেম্বর, ২০১৯।