স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কৃতী সন্তান, বাসুদেব আচার্যী ও সাধনা আচার্যীর মেয়ে মৌমিতা আচার্যী কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীতে স্নাতক ডিগ্রিতে ১ম স্থান অর্জন করেছে। গত
২৬ আগস্ট রাতে তার এ ফলাফল প্রকাশিত হয়।
২০১৮ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআর স্কলারশিপ পেয়ে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিষয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করার জন্য চলে আসে। কণ্ঠসঙ্গীতে দু’বছরে অধ্যায়ণ ও তপস্যা শেষে স্নাতক ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে ফাস্ট ক্লাস ফাস্ট অর্জন করেছে। তার অর্জনকৃত ফলাফল ৬ষ্ঠ সেমিস্টারে জিপিএ এসেছে ৯.৮৩৩ এবং সিজিপিএ ৯.৫৮৮।
মৌমিতা আচার্যী তার সাফল্যের জন্য সর্বপ্রথমেই সৃষ্টিকর্তা, বাবা-মা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং তার সঙ্গীত গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও মৌমিতা আচার্যী চাঁদপুরের সন্তান হিসেবে সকলের আশির্বাদ কামনা করেছে।
উল্লেখ্য, মৌমিতা আচার্যী চাঁদপুর শহরের বঙ্গজ সাংস্কৃতিক সংগঠন এবং অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুরের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন।
০১ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে চাঁদপুরের মৌমিতা কণ্ঠসঙ্গীতে স্নাতকে ১ম
