স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে চাঁদপুর জেলার ৬৩টি স্বেচ্ছাসেবী নিবন্ধনকৃত সংগঠনকে ১৮ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করা হয় এবং
২৭ জন দরিদ্র শিক্ষার্থীদের ১ লাখ ৩২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেকগুলো তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মো. ইকাবল হোসেন পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থা ও অনুদানের চেক পান। এজন্য সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থা চেয়ারম্যান এম এ হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
০১ সেপ্টেম্বর, ২০২১।
